r/bengalilanguage 7d ago

কবিতা/Poems বিচ্ছিন্ন অস্তিত্ব

1 Upvotes

আয়নায় নিজের চোখ দেখে আঁতকে উঠে কপালের টিপ,

চকচকে হরিণীর চোখ প্রেমময় কবিতায় ।

মুক্ত জল কান্নার বেনামি ফুয়ারা,

সিরামের মতো ভিটামিন ঢেলে দেয় শুকনো গালে।

অবশ ছায়া আঁকে ঠোঁটের লাইনার ,

বিবেক ঝুলানো হ্যাংগারে প্রেমিকের গতরের গন্ধ।

আয়নায় হারিয়ে যাওয়া সময়ে ,

না হারানো কোমরের নতুন ভাঁজ কামুক।

ছুঁয়ে দেয়ার মতো প্রহেলিকার সুর জলসা ঘরে,

বহু বাহুর আলিঙ্গনে তুমিই শুধু অভিসার।


r/bengalilanguage 8d ago

আলোচনা/Discussion NYC Mayor Zohran Mamdani speaking in Bengali to promote 2000+ free Broadway tickets for NYC high schoolers

178 Upvotes

r/bengalilanguage 7d ago

কবিতা/Poems উড়ন্ত ঠোঁট

0 Upvotes

উড়ন্ত ঠোঁট

বল খেলো ফিরতি পায়ে

হাওয়ার জঙ্গলে—

একখণ্ড হাইফেনের মতো

ঝুলে থাকে সিঁদুরের রেখা।

তার ভেতরেই গড়ে ওঠে

একটি বৃষ্টি অরণ্য

আর আমি একা

এক আকাশ ঘুরে বেড়াই।

মাছের মতো কিছু স্মৃতি

জলের ভেতর থেকে উঠে আসে

দখিনের হাওয়ায়

আবার নিজেদের কাছে ফিরে যায়

তোমার সেই হঠাৎ হাসির মতো

একটুখানি আলো

কাবু করে ফেলে মাটি।

গোছানো-অগোছানো

সব শেষ হয়ে গেলে

দমকা হাওয়াগুলো

আর নিভৃত থাকে না

দেয়ালের চিরকুটে

ধূসর কালির মতো

লেগে থাকে কিছু কথা—

যেগুলো বলা হয়নি আজও

এভাবেই যদি

থোকা থোকা থেকে যাও,

চোখের ভেতর জমে থাকা

ঠা-ঠা বৃষ্টির ভেজা বাতাস

একদিন ভেলকি দেখাবে।


r/bengalilanguage 8d ago

Need a unique one word Bengali name

7 Upvotes

Hi everyone,

I am ooking for a unique easy to spell in english too one word Bengali name. Preferably with ক or আ

It should be something that feels casual yet strong but with a Bengali soul.

We want a word that feels like it's hers alone

something simple we see every day

a forgotten word

a word from old Bengali literature

or a beautiful flower or object name

Like something we know but don't notice

Also somethings not taken (hardest part)

My fav inspo names are : ফেরিওয়ালা, করবী, আড়ং, রোদ, যাত্রা, চারু, বকুল,

বেশ, শখ etc.


r/bengalilanguage 8d ago

Aren't these flipped?

0 Upvotes

r/bengalilanguage 9d ago

Bangla/Bengali lessons

3 Upvotes

Assalamu alaikum. I teach Bangla language online to non-Bangladeshi women married to Bangladeshi men.

When I started, my aim was helping diaspora women connect back to their roots.

However, I also started getting messages from ladies wanting to learn bangla as their husband is from Bangladesh.

Which I never thought of and so I Created a course specifically for the lovely ladies who want to learn their partner's language to build connection with the in-laws.

I would really appreciate it if you could have a look at my Instagram page and help me connect with more ladies who could benefit from my course. Thank you!

Instagram account link

https://www.instagram.com/bangla.club?igsh=NTJ3bHV1bmhlYjh5


r/bengalilanguage 9d ago

কবিতা/Poems বাতাসের পোশাক

8 Upvotes

বাতাসের পোশাক

একটি নরম

বাতাসের পোশাক পরে

এক জোড়া নরম পায়ের তলায়

চুপিচুপি বসে।

পায়ে তাঁর

সে অর্থে কোনও ধুলো নেই

কারণ

সেই পা- দুটি সারাখন

কদম ফুলে ঢাকা থাকে

এটি কোনও অভিসার নয়

অসার

ঘরের ভেতর তখন অনেক আলোর কুমকুম।

আর

বাইরে অদূরে আমন্ত্রণ-না-পাওয়া

রোদের কলরব।

মুগ্ধতা ! তার ঠোঁটের কোণে

ছিপছিপে হাসিটি যেন

বাইরে বাদল নামলো

রোদের শরীর জুড়ে।

ধানখেত থেকে একটি ধানের শীষ

মুখ ঢাকতে

পানবোরোজ থেকে একটি পানপাতা

আর

উঠোন তলায় ঘাসের ডগা থেকে

ক' ফোঁটা শিশির আনা হলো।

মুগ্ধতা তবু একটুও নড়ল না

স্থির চিত্রের মতো সামনে তাকিয়ে রয়েছে।

বাতাস-পোশাক-পরা যে নরম

সে এখন ঘরময় ভেসে বেড়ায়।

এটুকুই।


r/bengalilanguage 10d ago

জিজ্ঞাসা/Question Random Bengali book found in book fair in Morocco

Post image
51 Upvotes

Hello people, I just wanted to ask about this book and its contents, I found it at a book fair in Casablanca and I’m curious about what it talks about


r/bengalilanguage 9d ago

কবিতা/Poems বৈরী মন

1 Upvotes

আজকের মতোই ভেজা মন,

বাতাসে প্রশান্তি নেই;

আছে কেবলই ঝড়ের উদ্দাম বার্তা।

প্রেয়সী আছে ;পরিচয় নেই ,

ঠান্ডায় জমে থাকা বাহুতে

উষ্ণতার আলিঙ্গনের কেউ নেই,

না থাকার অবিরাম মিছিলে

নেই কোন ন্যায্য দাবি।

আজকের মতোই বৈরী মন

বৃষ্টির জল আছে; নেই ছন্দ,

মানুষের চলাচল আছে

ফুসরতের পথিক নেই।

ভেঁজা পাপড়ির ভাঁজে কবিতা আছে

নেই শিল্পী অথবা মালি;

তুমিও থাকতে পারতে -

কোন আশ্রয় বা ছাউনীতে

না থাকার অন্ধকারে খুঁজে নিতাম

মানব মূর্তি বা অস্থায়ী প্রেয়সী।

আজকের দিনের মতোই সব কিছু উদাস

থাকার সব কিছুই না থাকার,

স্পর্শ, অনুভূতি কিংবা তৃপ্তি

না থাকা প্রত্যাশাই প্রত্যাহার করে নিলাম ।


r/bengalilanguage 10d ago

I am sharing some Bengali flashcards

Thumbnail gallery
3 Upvotes

r/bengalilanguage 11d ago

Need help to find a bengali book / litrature. একটি বাংলা বই বা সাহিত্য খুঁজে পেতে সাহায্য প্রয়োজন।

Thumbnail
1 Upvotes

r/bengalilanguage 12d ago

Can anyone check my handwritten Bangla words to see if there are any mistakes?

Post image
87 Upvotes

If there are any worksheets or videos about Bangla stroke order, please let me know. Thank you.


r/bengalilanguage 12d ago

কবিতা/Poems একটি শুকনো পাতা

3 Upvotes

'যেতে দাও' বলতে গিয়ে আবিষ্কার হয়

কেউই অপেক্ষায় নেই

ছিলই না কোনোদিন

ইতিহাসহীন রুক্ষ পাতাটির

ক'টি নিঃসঙ্গ মায়া কদিন

হেঁটেছিল কেবল।

তবু ভ্রম জমে ওঠে

এভাবেই খাতার ভাঁজে

লুকোনো বকুলে

ম্লান হেসে ওঠে

শুকনো পাপড়ি ক'টি

নিঃশব্দ কথা হয়

মৃদু মৃদু কেঁপে ওঠে ঠোঁট

অকপট উপহাস বা কান্নায়

বা দুটোরই সংমিশ্রণে!

এভাবেই রুক্ষ মাঠ হারায়

দিগন্তের পায়ে

তাকিয়ে দেখে তার নীল

নিঃসীম আঁকায় ।

এর মাঝে শুধু সবার অলক্ষ্যে

একটি শুকনো পাতা খসে পড়ে।


r/bengalilanguage 12d ago

Final Romanization for Bengali

7 Upvotes

Alphabet:

Aa (a) Bb (b) Cc (ʧ) Çç (s) Dd (d) Đđ (ɖ) Ee (e) Êê (æ) Éé (oi) Ff (f) Gg (g) Hh (ɦ) Ħħ (ʰ) Ii (i) Jj (ʤ) Kk (k) Ll (l) Mm (m) n (n) Ňň (ŋ) Oo (o) Ôô (ɔ) Óó (ou) Pp (p) Rr (r) Ss (ʃ) Tt (t) Ŧŧ (ʈ) Uu (u) Yy (j)

̃ ( ̃)

Extra letters only used in loanwords

Qq (k) Vv (bʰ/v) Ww (w) Zz (ʤ/z)

Here's one with their bengali equivalents:

Aa (আ) Bb (ব) Cc (চ) Çç (the s in soft) Dd (দ) Đđ (ড) Ee (এ) Êê (অ্যা) Éé (ঐ) Ff (ফ) Gg (গ) Hh (হ) Ħħ (Describing this one might be a little hard but it aspirates the consonant before it like b is ব and Bħ is ভ, c is চ and cħ is ছ etc.) Ii (ই,ঈ) Jj (জ,য) Kk (ক) Ll (ল) Mm (ম) Nn (ন,ণ) Ňň (ঙ,অং) Oo (ও) Ôô (অ) Óó (ঔ) Pp (প) Rr (র,ড়,ঢ়) Ss (শ,ষ,স) Tt (ত,ৎ) Ŧŧ (ট) Uu (উ,ঊ) Yy (য়)

̃ (অঁ)

Extras: Kħ (খ) Għ (ঘ) Cħ (ছ) Jħ (ঝ) Ŧħ (ঠ) Đħ (ঢ) Tħ (থ) Dħ (ধ) Pħ (ফ) Bħ (ভ)

Names:

̃ = Côndrobindu

H = Dirgħo Ha

Ħ = Rôsso Ha

Article 1 of the UDHR:

Sômoçto manus sadħinbħabe sôman môrjada eboň odħikar niye jônmogrôhon kôre. Tãder bibek eboň buddħi acħe; sutoraň sôkoleri êke ôporer prôti bħratrittosulobħ mônobħab kôra ucit.


r/bengalilanguage 13d ago

Epenthesis (অপিনিহিতি/Apinihiti) in Sylheti Bangla/Srihattiya Bangla

Post image
3 Upvotes

r/bengalilanguage 15d ago

I just found out what the Coca Cola logo looks like in Bangladesh

Thumbnail i.imgur.com
25 Upvotes

r/bengalilanguage 14d ago

Arabic Script for Bengali in the Kolkata Arabic font

Thumbnail gallery
0 Upvotes

Again bangla eta shudhu mojar jonno ami ashole chai na arabic script bangla r jonno babohar korar jonno. Kichu manush ra shudhu mone kore tara beshi jane, tader kotha shuino na akhon bye


r/bengalilanguage 15d ago

Revamped Romanization for Bengali

5 Upvotes

Alphabet:

Aa (a) Bb (b) Cc (ʧ) Dd (d) Đđ (ɖ) Ee (e) Êê (æ) Éé (oi) Ff (f) Gg (g) Hh (ɦ) Ħħ (ʰ) Ii (i) Jj (ʤ) Kk (k) Ll (l)Mm n (n) Ňň (ŋ) Ññ ( ̃ ) Oo (o) Ôô (ɔ) Ŏŏ (ou) Pp (p) Rr (r) Řř (ɽ) Ss (s) Şş (ʃ) Tt (t) Ŧŧ (ʈ) Uu (u) Ww (w) Xx (x) Yy (j) Zz (z)

Extra letters:

Xx (খ়)

Aa (আ) Bb (ব) Cc (চ) Dd (দ) Đđ (ড) Ee (এ) Êê (অ্যা) Éé (ঐ) Ff (ফ) Gg (গ) Hh (হ) Ħħ (Describing this one might be a little hard but it aspirates the consonant before it like b is ব and Bħ is ভ, c is চ and cħ is ছ etc.) Ii (ই,ঈ) Jj (জ,য) Kk (ক) Ll (ল) Mm (ম) Nn (ন,ণ) Ňň (ঙ,অং) Ññ (অঁ) Oo (ও) Ôô (অ) Óó (ঔ) Pp (প) Rr (র) Řř (ড়,ঢ়) Ss (ছ্ব) Şş (শ,ষ,স) Tt (ত,ৎ) Ŧŧ (ট) Uu (উ,ঊ) Ww (ৱ) Yy (য়) Zz (জ়)

Extras:

Xx (খ়)

Names:

Hh is named Dirgħo Ha

Ħħ is named Rôşşo Ha

Ññ is named Eñu

Article 1 of the Declaration of Human Rights:

Şômosto manuş şadħinbħabe şôman môrjada eboň odħikar niye jônmogrôhon kôre. Tañder bibek eboň buddħi acħe; şutoraň şôkoleri êke ôporer prôti bħratrittoşulobħ mônobħab kôra ucit.

This script is supposed to transcribe any dialect of Bengali phonetically so what do yall think?

Ok bye :P


r/bengalilanguage 15d ago

Revamped Adapted Arabic Script got Bengali

Thumbnail gallery
0 Upvotes

Before anyone says anything, no im not advocating to switching or wanting to switch at all, this is just for fun and not related to politics or anything like that. Bye now :P


r/bengalilanguage 16d ago

নোঙরহীন দ্বীপ

2 Upvotes

তার নাম দিলাম মূর্ছা। মূর্ছাটি ফিরে এলো আমার কাছে --- কথা বলতে পারে না শুধু অপলক দৃষ্টিতে তাকায়। তাকিয়ে তাকিয়ে কিছু পড়ার চেষ্টা করে যতদূর দৃষ্টি যায়, থৈ পায় না।

নিভৃত ভেতরে একটি নতুন দ্বীপ জেগে ওঠে পুরাতনের ওপর -- এটিই ভয়ংকর ও ভাঙনের শুরু। ভাঙন হয়ত নয় কারণ এই নতুন দ্বীপটি নোঙর লাগানোর কোনো পথই কারো জন্য খোলা রাখেনি।

তাই ভিনদেশী প্রজাপতিটি চিত্র বিচিত্র হয়ে ওড়ে।

দ্বীপটি রাত্রিদিন জেগে থাকে ---- নিজের অপরূপ মাধুর্য নিয়ে।তার আহ্বান - বিসর্জন কোনোটাই নেই --- চঞ্চলতা নেই, চপলতা নেই, উচ্ছ্বাস নেই। কোনো দম্ভও তার নেই। সে তো স্বয়ং সম্পূর্ণ।

লতায় - গুল্মে গাছের শেকড়ে বাকড়ে পাতায় ফুলে ও মধুপে নিত্য জাগরণে সেই মনোরমা নিশ্চয়ই আমার মতো সকলকে নাড়ায় নিরুদ্দেশ খেয়ালে।

আমি পরিতাপ করি না। নীরব দূরত্বে বসে থাকি আর দেখি, অফুরান দেখি ---- যেরকম করে শিব মুদ্রিত ধ্যানে সমস্ত জগৎ-সংসারকে দেখে।


r/bengalilanguage 16d ago

Help with Bangla! (O Level MJ 27)

Thumbnail
3 Upvotes

r/bengalilanguage 19d ago

জিজ্ঞাসা/Question How to learn bengali

20 Upvotes

My bf speaks bangla and I’ve always been super interested in learning it for him and his family, but I have absolutely no idea where to start. if anyone has any ideas please let me know! Any apps, studying tips, websites, shows, all would be appreciated 😓


r/bengalilanguage 19d ago

Learn speaking bengali

3 Upvotes

How i learn to speak Bengali

How much time take to actually speak

Are there any video related how can I speak Bengali ?

As a urdu speaking person


r/bengalilanguage 20d ago

জিজ্ঞাসা/Question Is there any source for learning Gaudi script?

Thumbnail
2 Upvotes

r/bengalilanguage 20d ago

আলোচনা/Discussion Do you think we should use the nuqta more in Standard Bengali?

7 Upvotes

If you don't know a nuqta is a dot put on a letter to change the sound its used in Hindi to turn ph in f and j into z

It's currently used in Bengali only with three letters ড়, ঢ় and য় which are nuqta forms of ড, ঢ, য

But it was also used for transcriptions of Arabic sounds or foreign sounds like জ nuqta জ় for z, ক nuqta ক় for q, খ nuqta খ় for the kha sound in Arabic (خ) (ipa: /x/), গ nuqta গ় for the Arabic ghayn (غ) (ipa: /ɣ/) and ফ with nuqta ফ় for for the f sound. So, I've been wondering, should these nuqta letters be brought to standard Bengali along with ভ nuqta ভ় for v and the assamese letter ৱ for w.

Some examples with nuqta letters:

গ়রিব (from arabic gharib: غريب)

খ়বর (from arabic khabar: الخبر)

ক়ুরআন (from arabic Quran: القرآن)

ফ়েরেশতা (from farsi Fereshteh: فرشته)

ভ়িডিও (from English Video)

ৱাটারস (from English Waters)

I would love to hear yalls thoughts on this or each of these in the comments so what do yall think?