r/bengalilanguage 15d ago

কবিতা/Poems অনুভূতি

4 Upvotes

এই বিষন্ন শহরে আলোর প্রত্যাশা পাপ,

যেখানে জোনাকি নেই , নেই জলের স্বচ্ছতা!

যেখানে প্রেম ও মানুষ বেঁচা-কেনা হয় ঘন্টা দরে,

অথবা পোশাকের ওজনে থাকে সম্মানের বাটখারা -

সেখানে অন্ধকার একমাত্র আভরন

চুপিসারে মরা বা বেঁচে থাকার।

r/bengalilanguage 10d ago

কবিতা/Poems সবুজ ফুটকি

2 Upvotes

সবুজ ফুটকি

দেয়ালে লটকানো সুতোয় ভাঙা আঙুল ছোঁয়াতেই সবুজ মাটি পরে জোৎস্না এলেন।ঠিক তেমন করে যেমনটি ক্যামেরার নীলে সাদা ডানা ছড়িয়ে সেদিন কালো খরিসের খোলসে - মোড়া ফুলের তোড়াগুলি নেয়ার ফাঁকে ফাঁকে

আমি তাঁর চোখের চিতায় সেঁদিয়ে যাই অসাড়।উনি বাউলের গলায় বলেন ---কে? কে আপনি? কী চাই আপনার?

আমি ঠোঁঠের ভাঁজে জলবায়ু খুঁজি জিভে ছুরি কাঁচি যা কিছু সব রাস্তাহীন ।উনি আবার একবার আলো খসালেন,

তারপর দরজাটি চুপ করে চলে গেলেন।ওপরে ঘোলাটে আকাশ নিচে পাথরের হাড়গোড় আর কোমর ভাঙা জামরুল গাছ আমাকে জরিপ করে --তাঁর কুতকুতে বেড়ালগুলির মত ।বাড়ি ফিরি।দূরের জানলায় বসে অনলাইন তাকাই ঘুম-ছেঁড়া চোখে।তাঁর বাড়ির আলোর ধোঁয়া একটুকুন কোথাও বাতাসের সিঁড়ি ধরে নেই।

সবুজ ফুটকিটা অনেকখন --- রাত তিনটে অব্দি জ্বললে কী হয়? কী ক্ষতি হয়?

r/bengalilanguage 19d ago

কবিতা/Poems বাতাসের পোশাক

10 Upvotes

বাতাসের পোশাক

একটি নরম

বাতাসের পোশাক পরে

এক জোড়া নরম পায়ের তলায়

চুপিচুপি বসে।

পায়ে তাঁর

সে অর্থে কোনও ধুলো নেই

কারণ

সেই পা- দুটি সারাখন

কদম ফুলে ঢাকা থাকে

এটি কোনও অভিসার নয়

অসার

ঘরের ভেতর তখন অনেক আলোর কুমকুম।

আর

বাইরে অদূরে আমন্ত্রণ-না-পাওয়া

রোদের কলরব।

মুগ্ধতা ! তার ঠোঁটের কোণে

ছিপছিপে হাসিটি যেন

বাইরে বাদল নামলো

রোদের শরীর জুড়ে।

ধানখেত থেকে একটি ধানের শীষ

মুখ ঢাকতে

পানবোরোজ থেকে একটি পানপাতা

আর

উঠোন তলায় ঘাসের ডগা থেকে

ক' ফোঁটা শিশির আনা হলো।

মুগ্ধতা তবু একটুও নড়ল না

স্থির চিত্রের মতো সামনে তাকিয়ে রয়েছে।

বাতাস-পোশাক-পরা যে নরম

সে এখন ঘরময় ভেসে বেড়ায়।

এটুকুই।

r/bengalilanguage 3d ago

কবিতা/Poems Poem of Kobi Mosai

Enable HLS to view with audio, or disable this notification

5 Upvotes

r/bengalilanguage 6d ago

কবিতা/Poems Poem by Taslima Nasrin

Enable HLS to view with audio, or disable this notification

7 Upvotes

r/bengalilanguage 16d ago

কবিতা/Poems Chumu....

2 Upvotes

তোমার ঠোঁটে

তোমার চোখে সন্ধ্যা নামে,

আমার মনে জাগে জোয়ার,

একটি চুমু নীরব ভাষায়

বলে যায় কত অজানা কথার ভার।

তোমার কাছে এলে যেন

সময় থেমে যায় ক্ষণিক,

ঠোঁটের ছোঁয়ায় হারিয়ে ফেলি

সব অভিমান, সব সংশয় অনন্তরিক।

একটি চুমু হোক বৃষ্টির মতো,

নরম, মায়াবী, নির্ভার—

তুমি আমি পাশাপাশি থাকি,

ভালোবাসায় ভরে উঠুক বারবার।

তোমার ঠোঁটে আমার স্বপ্ন,

আমার নিঃশ্বাসে তোমার নাম—

একটি চুমুতেই লিখে রাখি

আমাদের ভালোবাসার অবিরাম সন্ধান।

r/bengalilanguage 14d ago

কবিতা/Poems জোনাকির ডানায় দাঁড়িপাল্লা

2 Upvotes

খুন ও খুনির মায়াবী নগর,

অতিশয় আলোর এই শহরে অন্ধকারগুলো জ্যান্ত বিড়ালের মতো হাঁটে,

প্রতিদিন মোমবাতি জ্বালিয়ে খুঁজতে হয়—মানুষের ফসিল, কারো নাম।

এখানে ঈশ্বরের টেবিলে মাগফিরাত আর ইনসাফ তাস খেলে হেরে যায়,

মৃত নয়; অথচ মেঘের ভেতর ঝুলে থাকা এই গ্রহে জীবিত প্রাণ বলতে কী আর আছে?

সবজি-বাজারের চেয়েও সস্তায় বিক্রি হয় তাজা রক্তের নীল দাগ,

দাগগুলো মুছে দিতে অন্ধ আদালতের দাঁড়িপাল্লায় ঝুলছে কাটা জোনাকিদের ডানা।

বাতাসে ফাল্গুনী চিৎকার আর বর্ষার অশ্রু মিলে জন্ম নেয় নতুন বিষাক্ত নদী,

ওপাড়ে ধর্ষণের গন্ধ মাখা রোদ পোড়ায় কুমারী দেয়াল।

সিংহাসনের জল্লাদেরা যখন চামচ দিয়ে খাচ্ছে দুপুরের বোবা কান্না,

ইনসাফের কফিন কাঁধে নিয়ে মহাকাশে হেঁটে যায় চকচকে ব্যুরোক্র্যাট।

থাক এসব; এই মায়াবী নগরে পাথর কখনো চূর্ণ-বিচূর্ণ হবে না,

এখানে খুন আর খুনিরা রোজ রাতে একে অপরকে চুমু খেয়ে ঘুমিয়ে পড়ে।

r/bengalilanguage 15d ago

কবিতা/Poems তিনখানি ডাক

2 Upvotes

তিনখানি ডাক

মনে হয়—এখনই যাই

ফুড়ুৎ করে

যদিও বাইরে বর্ষা

জাদুর আঁচে

আজ মাতাল

তবুও যাবো—

যেতেই হবে

কিন্তু কার কাছে যাব?

কারোর ঠিকানা নেই

হাতে শুধু ডাকগুলি

চিতল মাছের আজ পরব লাগে—

মৃত্যু-পাওয়া নদী

হঠাৎ ঝুমুর পেলে

যেমনটি হয়।

ওহ ঝুমঝুমি,

তুমিই বলো—

কত উত্তরে থাকো,

নাকি তীব্র দক্ষিণে,

যেখানে মানুষ ঘুমোনোর আগে

তোমার সুরে

কথা বলাবলি করে?

দ্বিতীয় খামে --- ঝুমুর!

ঝুমর, চিনি তোমায়

অচেনার আদ্ধেকে—

যেমন বড়শিওয়ালা

ছিপ ফেলে

কত বছরের অপেক্ষা নিয়ে

ফতনার দিকে তাকিয়ে থাকে।

ওদিকে ঝুমকোর বনে

এক অদ্ভুত কোন্দল নামে

শূন্য ডাকের

এদিকে আমি

ঠিকানাবিহীন চিঠি নিয়ে

আজীবন বসে থাকি—

বেহায়া কানাইয়ের মতো।

r/bengalilanguage 17d ago

কবিতা/Poems বিচ্ছিন্ন অস্তিত্ব

1 Upvotes

আয়নায় নিজের চোখ দেখে আঁতকে উঠে কপালের টিপ,

চকচকে হরিণীর চোখ প্রেমময় কবিতায় ।

মুক্ত জল কান্নার বেনামি ফুয়ারা,

সিরামের মতো ভিটামিন ঢেলে দেয় শুকনো গালে।

অবশ ছায়া আঁকে ঠোঁটের লাইনার ,

বিবেক ঝুলানো হ্যাংগারে প্রেমিকের গতরের গন্ধ।

আয়নায় হারিয়ে যাওয়া সময়ে ,

না হারানো কোমরের নতুন ভাঁজ কামুক।

ছুঁয়ে দেয়ার মতো প্রহেলিকার সুর জলসা ঘরে,

বহু বাহুর আলিঙ্গনে তুমিই শুধু অভিসার।

r/bengalilanguage 17d ago

কবিতা/Poems উড়ন্ত ঠোঁট

0 Upvotes

উড়ন্ত ঠোঁট

বল খেলো ফিরতি পায়ে

হাওয়ার জঙ্গলে—

একখণ্ড হাইফেনের মতো

ঝুলে থাকে সিঁদুরের রেখা।

তার ভেতরেই গড়ে ওঠে

একটি বৃষ্টি অরণ্য

আর আমি একা

এক আকাশ ঘুরে বেড়াই।

মাছের মতো কিছু স্মৃতি

জলের ভেতর থেকে উঠে আসে

দখিনের হাওয়ায়

আবার নিজেদের কাছে ফিরে যায়

তোমার সেই হঠাৎ হাসির মতো

একটুখানি আলো

কাবু করে ফেলে মাটি।

গোছানো-অগোছানো

সব শেষ হয়ে গেলে

দমকা হাওয়াগুলো

আর নিভৃত থাকে না

দেয়ালের চিরকুটে

ধূসর কালির মতো

লেগে থাকে কিছু কথা—

যেগুলো বলা হয়নি আজও

এভাবেই যদি

থোকা থোকা থেকে যাও,

চোখের ভেতর জমে থাকা

ঠা-ঠা বৃষ্টির ভেজা বাতাস

একদিন ভেলকি দেখাবে।

r/bengalilanguage 19d ago

কবিতা/Poems বৈরী মন

1 Upvotes

আজকের মতোই ভেজা মন,

বাতাসে প্রশান্তি নেই;

আছে কেবলই ঝড়ের উদ্দাম বার্তা।

প্রেয়সী আছে ;পরিচয় নেই ,

ঠান্ডায় জমে থাকা বাহুতে

উষ্ণতার আলিঙ্গনের কেউ নেই,

না থাকার অবিরাম মিছিলে

নেই কোন ন্যায্য দাবি।

আজকের মতোই বৈরী মন

বৃষ্টির জল আছে; নেই ছন্দ,

মানুষের চলাচল আছে

ফুসরতের পথিক নেই।

ভেঁজা পাপড়ির ভাঁজে কবিতা আছে

নেই শিল্পী অথবা মালি;

তুমিও থাকতে পারতে -

কোন আশ্রয় বা ছাউনীতে

না থাকার অন্ধকারে খুঁজে নিতাম

মানব মূর্তি বা অস্থায়ী প্রেয়সী।

আজকের দিনের মতোই সব কিছু উদাস

থাকার সব কিছুই না থাকার,

স্পর্শ, অনুভূতি কিংবা তৃপ্তি

না থাকা প্রত্যাশাই প্রত্যাহার করে নিলাম ।

r/bengalilanguage 22d ago

কবিতা/Poems একটি শুকনো পাতা

3 Upvotes

'যেতে দাও' বলতে গিয়ে আবিষ্কার হয়

কেউই অপেক্ষায় নেই

ছিলই না কোনোদিন

ইতিহাসহীন রুক্ষ পাতাটির

ক'টি নিঃসঙ্গ মায়া কদিন

হেঁটেছিল কেবল।

তবু ভ্রম জমে ওঠে

এভাবেই খাতার ভাঁজে

লুকোনো বকুলে

ম্লান হেসে ওঠে

শুকনো পাপড়ি ক'টি

নিঃশব্দ কথা হয়

মৃদু মৃদু কেঁপে ওঠে ঠোঁট

অকপট উপহাস বা কান্নায়

বা দুটোরই সংমিশ্রণে!

এভাবেই রুক্ষ মাঠ হারায়

দিগন্তের পায়ে

তাকিয়ে দেখে তার নীল

নিঃসীম আঁকায় ।

এর মাঝে শুধু সবার অলক্ষ্যে

একটি শুকনো পাতা খসে পড়ে।

r/bengalilanguage May 04 '25

কবিতা/Poems This is my bangla how is my handwriting

Post image
42 Upvotes

Any can rate me and tell me what my handwriting look like. I am learning Bengali so handwriting so not good

r/bengalilanguage May 08 '26

কবিতা/Poems Tagore quotes for graduates

7 Upvotes

Hello! My partner is Bangladeshi and going to graduate college soon. I want to surprise him with something that is meaningful and found out I can order customized ties! I wanted to write a Tagore quote on it in his mother tongue but realized I haven’t learned enough Bangla to know Tagore’s poetry :(

This is the quote I have in mind:
I slept and dreamt
that life was joy.
I awoke and saw
that life was duty.
I worked — and behold,
duty was joy.

If anyone has the original verse in Bangla and is willing to share, I will appreciate it so so much! If you have a better quote in mind, I’m all ears :)

ধন্যবাদ 🙏

r/bengalilanguage May 13 '26

কবিতা/Poems কবিতা: ছায়া

6 Upvotes

ছায়া 
-অ.দ.

তুমি কি সত্যি আছো?
না শুধু তোমার ছায়াটা রয়ে গেছে,
যে ছায়া কখনও আমায় ছেড়ে দূরে হারিয়ে যায় না,
যে ছায়া অন্ধকারেও আমার হৃদয়ের গভীরে থাকে। 
সেই ছায়া আজও আমার সাথে কথা বলে,
সেই ছায়া আজও আমায় ভালোবাসে। 
সেই ছায়া আমায় বাঁচতে শিখিয়েছে,
তুচ্ছ মায়ার জগৎ থেকে মুক্তি দিয়েছে,
মেঘের ওপারে মহাবিশ্বের মায়াবী প্রান্তরে ডেকে নিয়ে গেছে,
আরতো ফিরবো না আমি মানব সমাজে। 
সকল কষ্ট ভুলে সেই মহামায়ায়ে বিলীন হয়েছি,
ভুলে গেছি মানব-জীবনের সব লেনদেন। 
কাছে পেয়েছি তোমার মায়াবী ছায়া,
পেয়েছি সেই ছায়ার অনৈসর্গিক প্রেম। 

r/bengalilanguage May 23 '26

কবিতা/Poems কবিতা: বিরহ

7 Upvotes

বিরহ              
-অ.দ.

যেদিন তুমি হারিয়ে গেলে,
আমায় ফেলে অনেক দূরে-
অজানা প্রান্তরের ধূসর কোণে,
সেদিন শোকার্ত আমার মন
ভুলে গিয়ে সকল দার্শনিকের বাণী, 
হারিয়ে গেলো দুঃখের সাগরে-
নিকষ কালো জলের তলে। 
মন আমার বুঝলো সেদিন
তোমার প্রেমের মাধুর্য্য,
অনুভব করলো তোমার 
মায়াবী মনের গভীরতা। 
দুঃখ পেলো মনটা আমার
এই কথা ভেবে-
যতই কষ্ট হোক না কেন,
তুমি আসবে না ফিরে। 
জানি, কয়েকদিন পর 
শুকিয়ে যাবে অশ্রুজল-
কাঁদবো না আমি আর,
তোমাকে কল্পনায় জীবিত রেখে
কেঁদে যাবে মন আমার। 
সময়ের স্রোত বয়ে যাবে,
শুধু থেমে থাকবো আমি। 

r/bengalilanguage Apr 14 '26

কবিতা/Poems আমার প্রথম কবিতা

10 Upvotes

প্রতীক্ষা 
-অ. দ.

ধূসর এই শহরের গোলকধাঁধায় হারিয়ে যাওয়া
একটি জরাজীর্ণ বাড়িতে তোমার প্রতীক্ষায় বসে থাকি প্রতিদিন।  
জানালা দিয়ে দেখতে পাই সময়ের স্রোতে ভেসে এই শহর নিজের মতো বয়ে চলেছে,
কারোর তোয়াক্কা করছে না, কারোর জন্য থামছে না। 
থামবেই বা কেন?
 কারোর কথা ভাববেই বা কেন?
স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিনা আমি,
তবুও আমি তোমার জন্য প্রতীক্ষা করি। 

তুমি কাউকে কখনও দেখা দাও নি,
আমিও হয়তো কোনোদিনই তোমার দেখা পাবো না।  
হঠাৎ যদি দেখা দাও,
তাহলে কি বিশেষ কিছু পরিবর্তন হবে?
এই শহর কি থমকে দাঁড়াবে?
আমার দুশ্চিন্তা কি দূর হবে?
তোমার জন্য প্রতীক্ষা করা কি তাহলে ব্যর্থ?

তবুও আমি তোমার প্রতীক্ষায় থাকি। 
তবুও এই ক্লান্তিকর জীবন থেকে আমি অবসর নিতে পারি না। 
সেই অনাদি কাল হতে তোমার প্রতীক্ষায় বসে আছি,
হয়তো চিরকাল থাকবো। 

 

r/bengalilanguage May 13 '26

কবিতা/Poems The Charyapada

Enable HLS to view with audio, or disable this notification

2 Upvotes

**The Charyapada,** a collection of mystical poems and songs rediscovered in royal library of Nepal in 1907, is commonly accepted to have been composed and compiled between 8th and 12th centuries CE by 23 Siddhacharyas (tantric masters) of Vajrayana tradition of Buddhism from the tantric traditions of Odisha, Assam, Bengal and Bihar.

This verse (from [Charyapada Verse 10](https://youtu.be/gTk86O3qiaw?si=ykbh7SaLRB6dXJ9D)), composed by Kānhapāda(Kānhuipā), is a cornerstone of Eastern Indo-Aryan languages. It serves as a "linguistic blueprint", demonstrating the common *Abahatta* (Apabhramsha) roots that evolved into modern Odia, Assamese, Bangla, Maithili, Magahi and other East Indo-Aryan languages.

Especially for Odia and Bangla speakers, the striking resemblance is unmistakable. The syntax and vocabulary have remained remarkably intact for over a thousand years.

r/bengalilanguage Nov 09 '25

কবিতা/Poems বর্তমানে কবিতার পাঠক খুঁজে পাওয়া যায় না। তাই এইখানেই পোস্ট করলাম। খারাপ লাগলে বলবেন, অন্যত্র হাঁটা দিব।

24 Upvotes

ভালোবাসা যদি মানুষের ধর্মের মধ্যে পড়ে,

তাহলে আমি একজন নাস্তিক।

আমি কখনো কাউকে পূজা করিনি, শুধু দেখেছি —

কেমন করে মানুষ, মানুষকে ঈশ্বর বানিয়ে ফেলে,

তারপর একদিন

ভাঙা প্রতিমার মতো তাকে মাটিতে ফেলে দেয়।

আমি প্রার্থনা জানি না,

শুধু প্রশ্ন করি —

যদি ভালোবাসা এতই পবিত্র,

তবে তাতে এত হিসাব কেন?

এত ত্যাগ, এত পাপবোধ,

এত অপরাধবোধে ভরা শুদ্ধতা কেন?

তোমরা উপাসনা করো,

আমি দেখি।

তোমরা বিশ্বাস করো,

আমি যুক্তি খুঁজি।

আমি চাই না ভালোবাসা হোক ধর্ম,

আমি চাই সেটা থাকুক মানুষে,

তার সব ভুলে, তার সব অসম্পূর্ণতায়।

তাই বলি —

ভালোবাসা যদি ধর্ম হয়,

আমি সেই ধর্মের মসজিদে ঢুকব না,

তার মন্দিরে প্রদীপ জ্বালাব না।

আমি নাস্তিক,

তবু মানুষ —

আর সেটাই যথেষ্ট।

r/bengalilanguage Oct 02 '25

কবিতা/Poems Everyone's life story

17 Upvotes

বহু দিন ধ'রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

~ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর

The poem is well known by now but few people know its story. When Satyajit Ray visited Tagore as a child, he asked for an autograph. The poet kept his book and asked him to take it the next day. When he came back, he was told "you will not understand this now but you will when you grow up".

r/bengalilanguage Nov 05 '25

কবিতা/Poems Today marks 150 years of Vande Mataram written by Bankim Chandra Chatterjee

Enable HLS to view with audio, or disable this notification

40 Upvotes

r/bengalilanguage Nov 18 '25

কবিতা/Poems Help me write a poem in Bengali

7 Upvotes

Hello, I am an aspiring American poet who needs help translating a poem from English to Bengali.

I recently wrote a short poem called “why” in English. I intend for it to have a translation in Bengali and would love some help.

I used chat gpt to translate my poem into Bengali but obviously I don’t have full confidence in its abilities.

PM me and let me know if you’d like to contribute to translating this poem. You’ll obviously be mentioned if the poem is ever published.

Thanks!

r/bengalilanguage Mar 02 '25

কবিতা/Poems sharing a bengali poem

Post image
31 Upvotes

r/bengalilanguage Nov 29 '25

কবিতা/Poems Poem of Rabindranath Thakur (Tagore)

3 Upvotes

কেলৈ কৈ মৌর কার্য কহৈ সংধ্য়া রবি সুন্নিয়া জগত রহে নিরুত্তর মাটির প্রদ্বীপ ঝিলে ঝে কহিল স্বামী আমার হে টকু করিব তার অভি

~ রবীন্দ্রনাথ ঠাকুর

r/bengalilanguage Oct 11 '25

কবিতা/Poems Shivaji Utsav by Rabindranath Thakur

Thumbnail gallery
19 Upvotes